দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক রহমানসহ কয়েকজন শ্রমিক জাঠাইল মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই আক্কাস ও তারেক গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, সকালে তারা মাঠে ধান কাটতে গিয়েছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ